ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলা, ২ পুলিশসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২২,  12:55 PM

news image

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অতর্কিত হামলার ঘটনায় নিহত কনস্টেবল ম্যাথু আর্নল্ড (২৬) ও র‍্যানচেল ম্যাকক্রো (২৯)। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে সম্ভাব্য অতর্কিত হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইমবিয়াতে তল্লাশি চালাচ্ছিল, তখন তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। একটি বাড়ি দীর্ঘ সময় অবরোধ করে রাখার পর পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন নিহত হয়। কী কারণে পুলিশের ওপর গুলি চালানো হয়েছিল তা পরিষ্কার হয়নি, জানিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এটি একটি হৃদয়বিদারক দিন।’ বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকালে নিউ সাউথ ওয়েলস পুলিশের অনুরোধে কুইন্সল্যান্ডের চার পুলিশ কর্মকর্তা প্রথমে ওই বাড়িতে গিয়েছিল। কনস্টেবল ম্যাথু আর্নল্ড (২৬) ও র‍্যানচেল ম্যাকক্রো (২৯) ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরপরই তাদের গুলি করে মেরে ফেলা হয়। আরেক কর্মকর্তা গুলির আঘাতে আহত হন এবং চতুর্থ জন ওই বাড়ি থেকে পালিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ। ৫৮ বছর বয়সি এক প্রতিবেশী ‘ঘটনা কী’ দেখতে এসে সন্দেহভাজনদের গুলিতে নিহত হন। তার নাম প্রকাশ করা হয়নি। কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারোল এই ঘটনাকে ‘অকল্পনীয় শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করে অনেক বছরের মধ্যে একটি ঘটনায় তাদের বাহিনীর ‘সবচেয়ে বড়’ প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম