ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

অস্ট্রেলিয়ার হেড কোচের পদ থেকে হঠাৎ সরে দাঁড়ালেন ল্যাঙ্গার

#

স্পোর্টস ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  6:34 PM

news image

অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচের পদ থেকে হঠাৎ সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ৮ ঘণ্টার ম্যারাথন এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেয়েছিলেন তিনি। সেটি না আগানোয় ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ল্যাঙ্গার। তার বর্তমান চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের জুন পর্যন্ত।  এদিকে ল্যাঙ্গার আর অসিদের কোচ থাকছেন না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন তার ম্যানেজার জেমস হ্যান্ডারসন।  হ্যান্ডারসন লিখেছেন,

‘খেলোয়াড় হিসেবে অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে জেতার পর অবসর নিয়েছিলেন ল্যাঙ্গার। আজ সে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব শেষ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জেতার মাধ্যমে। ২০১৮ সালে কোন অবস্থায় সে দায়িত্ব নিয়েছিল, সেটি না হয় ভুলেই যাই।’ এরপর শনিবার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ল্যাঙ্গারের ম্যানেজম্যান্ট কোম্পানি ডিএসইজি জানিয়েছে, অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচের দায়িত্বে আর থাকছেন না ল্যাঙ্গার। তার পদত্যাগের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম