ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ার নতুন কোচ ম্যাকডোনাল্ড

#

স্পোর্টস ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  2:00 PM

news image

ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের কাছ থেকে মাত্র ছয় মাসের চুক্তি বাড়ানোর প্রস্তাব পাওয়ায় গত ফেব্রুয়ারিতে আচমকা পদত্যাগ করেন জাস্টিন ল্যাঙ্গার। তারপর থেকে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বেশি খোঁজাখুঁজির মধ্যে গেল না বোর্ড। তিন ফরম্যাটের সবগুলোর জন্য তাদের পূর্ণকালীন প্রধান কোচ ও নির্বাচক হিসেবে তাকে চূড়ান্ত করল অস্ট্রেলিয়া। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ম্যাকডোনাল্ডের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটের সবগুলোর জন্য পূর্ণকালীন প্রধান কোচ ও নির্বাচক হিসেবে তাঁকে চূড়ান্ত করল অস্ট্রেলিয়া।

অবাক করেছে প্রোটিয়া স্পিনারদের ‘টার্ন’অবাক করেছে প্রোটিয়া স্পিনারদের ‘টার্ন’ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার কোচিং পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁর বিদায়ের পর রিকি পন্টিংসহ সাবেক ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসের নাম আলোচনায় আসলেও শেষ পর্যন্ত নিজেদের সহকারী কোচকেই প্রধান কোচ বানিয়েছে অসিরা। সম্প্রতি ম্যাকডোনাল্ডের অধীনেই পাকিস্তান সফরে খেলেছে অস্ট্রেলিয়া। এ সফরে টেস্ট সিরিজ জিতেছে অসিরা। এরপর ওয়ানডে সিরিজে হেরে যায় ২-১ ব্যবধানে। তবে, টি-টোয়েন্টিতেও জিতেছে অসিরা। এ ছাড়া গত কয়েক বছরের সাফল্য ও ক্রিকেটারদের সমর্থন পেয়ে ম্যাকডোনাল্ডকে নিয়োগ দিয়েছে অসিরা। আগামী জুনে শ্রীলঙ্কা সফর দিয়ে প্রধান কোচ হিসেবে ম্যাকডোনাল্ডের নতুন পথচলা শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম