ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:39 AM

news image

অস্ট্রেলিয়ার একটি স্থানীয় কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান।  দেশটির অন্যতম দ্রুত বর্ধনশীল অঞ্চল সাউথ-ওয়েস্ট সিডনির ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানিয়েছে।


একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন। এলিজা রহমানের এ নির্বাচনের মধ্য দিয়ে তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় ডেপুটি মেয়র পদে দায়িত্ব পাওয়া দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি এবং প্রথম বাংলাদেশি নারী হিসেবে মাইলফলক সৃষ্টি করলেন।


এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে নিকটবর্তী ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হন মাসুদ খলিল।


ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা রহমান বলেন, ‘এই পদে দায়িত্ব পালন করতে পারা অত্যন্ত আনন্দের। আমার নতুন অবস্থানের মধ্য দিয়ে এই চমৎকার কমিউনিটির সেবা চালিয়ে যেতে আমি উন্মুখ হয়ে আছি।’


এলিজা রহমানের এ সাফল্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এবং বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম