ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রিয়ায় টিকা বাধ্যতামূলকের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  4:25 PM

news image

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় ৪৪ হাজার মানুষ লকডাউন এবং টিকা বাধ্যতামূলকের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার ভিয়েনাসহ দেশের বিভিন্ন শহরে সরকারের কোভিড নীতির বিরোধিতা করে বিক্ষোভ হয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়। টানা চতুর্থ সাপ্তাহিক ছুটির দিনে বিক্ষোভে অংশ নেন পশ্চিম ইউরোপের দেশটির লোকজন। গত মাসে অস্ট্রিয়া টিকা না নেওয়া লোকজনের ওপর লকডাউন আরোপ করে। আজ রোববার তা শেষ হওয়ার কথা রয়েছে।

অস্ট্রিয়ায় আজ লকডাউন শেষ হলেও কড়াকড়ি থাকছে। সে সময় আরও কয়েকটি দেশ একই সঙ্গে লকডাউন ও আংশিক লকডাউন আরোপ করে। অস্ট্রিয়ার ডানপন্থি ফ্রিডম পার্টি এই বিক্ষোভে পৃষ্ঠপোষকতা করছে। আগামী ফেব্রুয়ারি থেকে দেশটিতে টিকা বাধ্যতামূলকের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে ফ্রিডম পার্টি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ শারীরিক অসুস্থতা ব্যতীত ১৪ বছরের বেশি বয়সিদের জন্য টিকা বাধ্যতামূলক হচ্ছে অস্ট্রিয়ায়। এ সিদ্ধান্তের বিরোধীরা বলছেন, টিকা নেবে কি নেবে না, সে সিদ্ধান্ত জনগণের হাতে থাকতে হবে। অস্ট্রিয়ার সরকার বলছে, কাউকে জোর করে টিকা দেওয়া হবে না। তবে যারা নিতে চাইবে না, তাদের তিন হাজার ৬০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। ৮৯ লাখ জনসংখ্যার দেশ অস্ট্রিয়ায় এ পর্যন্ত ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আর ১৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অস্ট্রিয়ার প্রায় ৬৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা নিয়েছেন। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন টিকাদানের হারে অন্যতম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম