ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  5:05 PM

news image

ইউরোপের দেশ অস্ট্রিয়ায় স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়,মস্কোর এই সিদ্ধান্ত ইউরোপে তাদের সবশেষ যে গুটি কতক দেশে গ্যাস সরবরাহ রয়েছে সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দেয়।  এই স্থগিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। যদিও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো রাশিয়া। পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া। এই জন্য ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়ায় আক্রমণের কয়েক মাস আগেই হয়। তবে এ বছর রাশিয়ার গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভি-এর মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটবে। মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্মে এক নোটিশে ওএমভি জানিয়েছে, গ্যাজপ্রমের তরফ থেকে তাদের বলা হয়েছে, শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে গ্যাজপ্রম। ইউরোপের কয়েকটি দেশ যারা এখনো রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল তাদের একটি অস্ট্রিয়া। কারণ এই মহাদেশের বাকি দেশগুলো ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরো কমিয়ে দেয়। ওএমভি জানিয়েছে, তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের মাধ্যমে আমদানি করা গ্যাসের মাধ্যমে তারা এখনো গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম