ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : তাপস

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  2:05 PM

news image

অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তাপস বলেন, সাম্প্রদায়িকতা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা মুক্তিযুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব না। তাই আমাদেরকে দেশপ্রেমে জাগ্রত হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলার মাটিতে পা না রাখতেন, তাহলে বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেত না। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম