ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অসহযোগের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  3:00 PM

news image

অসহযোগ আন্দোলনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। যেখানে আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারা দেশে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তার পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। যেটিকে লংমার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এদিকে রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকা প্রথম দিনের অসহযোগ আন্দোলন পালন করছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানান। পাশাপাশি বিবৃতিতে তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ না থাকে তবুও একদফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম