ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

অলিম্পিক পদক তালিকায় শীর্ষে জাপান

#

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  12:10 PM

news image

এশিয়ান দেশ জাপান আবারও অলিম্পিক পদক তালিকার শীর্ষে রয়েছে। ৭টি সোনা, ২টি রুপা এবং ৪টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক নিয়ে তারা সবার ওপরে। মঙ্গলবার আরও একটি সোনা যুক্ত করে তারা তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে। চীন এবং অস্ট্রেলিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে, তাদের ঝুলিতে আছে ৬টি করে সোনা। চীনের রৌপ্য পদক সংখ্যা ৬টি এবং অস্ট্রেলিয়ার ৪টি। পদকের মোট সংখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সবার শীর্ষে, ৪টি সোনা, ১১টি রুপা এবং ১১টি ব্রোঞ্জসহ মোট ২৬টি পদক তাদের দখলে।


এবারের অলিম্পিকে এখন পর্যন্ত ২১টি দেশ অন্তত একটি সোনা পেয়েছে এবং ৪৩টি দেশ অন্তত একটি পদক অর্জন করেছে। গতকাল দুইটি সোনা জিতে গ্রেট ব্রিটেন পদক তালিকায় বড় লাফ দিয়েছে। চীনের কি ইং এবং গুয়াতেমালার ব্রল কার্দেনেসকে পেছনে ফেলে ট্যাপ শুটিংয়ে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের নাথান হেলস। এছাড়া দিনের শেষ ইভেন্টে ছেলেদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জয় করেছে তারা। যুক্তরাষ্ট্রের একমাত্র সোনা এসেছে নারীদের দলগত জিমন্যাস্টিকসে। সিমোন বাইলসের নেতৃত্বে এই সোনা জয় করেছে যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম