ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

অর্ধেক লোকবলে চলবে অফিস, শিগগিরই প্রজ্ঞাপন

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২২,  3:36 PM

news image

দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় অর্ধেক জনবল দিয়ে অফিস আদালত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জাহিদ মালেক বলেন,

আমরা স্কুল কলেজ বন্ধ করেছি। সবকিছুই বন্ধ করে দিয়ে দেশকে একেবারে কোলাপস করা যাবেনা। অফিস আদালত অর্ধেক জনবল দিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।  এটার বিজ্ঞপ্তিও শিগগিরই দেওয়া হবে এবং কার্যকর হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে। দেশবাসীকে এগুলো মেনে চলতে হবে। পরিবার, দেশে ও নিজের সুরক্ষার জন্য আমাদের বিধিনিষেধ মেনে চলতে হবে। বিধিনিষেধ কার্যকর করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই করোনা নিয়ন্ত্রণে থাকুক। বিধিনিষেধ কার্যকর করে প্রশাসন। তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি তারা সেই নির্দেশনা পালন করবে। তবে জনগণের দায়িত্ব সব থেকে বেশি। নিজেদের সুরক্ষায় বিধিনিষেধগুলো নিজেদেরই পালন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম