ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অর্ধকোটি টাকার জাল নোটসহ রাজধানীতে গ্রেফতার ৪

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৩,  10:51 AM

news image

প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব সূত্র জানিয়েছে। র‌্যাবের লিগ্যাল আ্য্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হকসহ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ বুধবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম