ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হচ্ছে না

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫,  10:19 PM

news image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।রোববার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।  অর্থ উপদেষ্টা বলেন, ‘এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রেস রিলেজ দিয়ে জানানো হবে।’ অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এমনকি ১ জুলাই বিকেল ৪টায় তাদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা সেটাও হবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। এর আগে এনবিআরের একটি সূত্র জানিয়েছিল, অচলাবস্থা নিরসনে আজ রোববার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে।  এদিকে দ্বিতীয় দিনের মতো ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবারের মতো রোববারও রাজধানীসহ সারা দেশে চলমান রয়েছে এই কর্মসূচি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। যদিও প্রধান ফটকে প্রবেশে কিছুটা শিথিলতা দেখা গেছে। পরিচয়পত্র দেখিয়ে অনেক কর্মকর্তা ভবনের ভেতরে প্রবেশ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম