ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় সংরক্ষিত নারী আসন : বরগুনায় আলোচনার শীর্ষে রাজপথের সাহসী নেত্রী আইনজীবী মারজিয়া হীরা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

অর্থ আত্মসাত মামলায় বরিশালে কনফিডেন্স গ্রুপ চেয়ারম্যানের জামিন বাতিল

#

০২ অক্টোবর, ২০২২,  9:37 PM

news image

ক্যাপসনঃ-প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় কনফিডেন্স গ্রুপের বিরুদ্ধে রায়ের পর বরিশালে আদালতের বাহিরে আইনজীবীরা।


বরিশাল অফিস: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের জামিন বাতিল করেছেন আদালত। রবিবার (০২ অক্টোবর) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন বাতিলের এ আদেশ প্রদান করেন। এর আগে প্রতারণা করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দিলেও মামলার ১ নাম্বার আসামি কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আদালতে হাজিরা দেন নি। তাই আদালতের বিচারক তার জামিন বাতিলের নির্দেশ প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে,  গত ২৭ মার্চ কনফিডেন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমসহ আট জনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মামলা দায়ের করেন বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এস্টেটের বাসিন্দা মায়ের দোয়া ট্রেডার্সের প্রোপাইটর মোঃ এমদাদুল হক সুরুজ মোল্লা। যার সি.আর. কেস  নং- ৪০২/২০২২(কোতয়ালী)। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বরিশাল পওর বিভাগ, (বাপাউবো) এর আওতাধীন নদীর তীর সংরক্ষণ কাজে ব্লক বসানোর টেন্ডার পায় ঢাকার কাওরান বাজারস্থ জুডিয়াক ড্রেজিং লিঃ কনফিডেন্স গ্রুপ। ওই কোম্পানির মালিক পক্ষের কাছে থেকে এমদাদুল হক সুরুজ মোল্লা সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ফর সিভিল ওয়ার্কাস এর মাধ্যমে প্রজেক্টের ৩০ কোটি টাকার কাজ করার জন্য ২০১৯ সালের ৮ এপ্রিল চুক্তিপত্র করেন। শর্ত মোতাবেক সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করলেও তাদের কাছে ৪ কোটি ৩৮ লাখ টাকা বকেয়া থাকে। কিন্তু আসামীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করে এবং মায়ের দোয়া ট্রেডার্সের প্রোপাইটর সুরুজ মোল্লাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এই অভিযোগেই  তিনি আদালতে মামলাটি দায়ের করেন। এ ব্যাপারে মামলার বাদী সুরুজ মোল্লা জানান, কনফিডেন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমসহ অন্যান্য আসামিরা প্রতারনার মাধ্যমে কাজের বকেয়া বিল প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় আমি আদালতে মামলাটি দায়ের করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম