ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  12:43 PM

news image

ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোন কিছু নিয়ন্ত্রণ বা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিনসেড ভবনের ভিত্তি স্থাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগ দেন তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম