ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

অর্থনৈতিক অবস্থা যত উন্নত হবে, যানজট ততো বাড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  5:12 PM

news image

সঠিক পরিকল্পনা নিয়ে সবাই মিলে কাজ করলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তবে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যানজট বাড়বে বলে মনে করেন তিনি। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিরডাপ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ঢাকার যানজট: মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের প্রভাব’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ঢাকার অনেক সমস্যা এরইমধ্যে সমাধান হয়েছে। নতুন করে আরও অনেক সমস্যা আসছে। তবে সঠিক পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্য নিয়েই সবাই মিলে কাজ করলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। এ ছাড়া অর্থনৈতিক অবস্থা যত উন্নত হবে, ততো চাহিদা বাড়বে। এর সঙ্গে সঙ্গেই বাড়বে যানজট। স্থানীয় সরকারমন্ত্রী বলেন,

সবাই মিলে সমন্বয় করে কাজ করতে না পারলে শুধু আলোচনাই হবে, কাজের কাজ হবে না। যানজট নিরসনে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই সুফল পাওয়া যাবে। মন্ত্রী বলেন, রাষ্ট্র সব ক্ষমতার মালিক, সংবিধান অনুযায়ী কাজ করতে বাধ্য থাকতে হবে। সবাইকে সবার দায়িত্ব পালন করতে হবে। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। সবার জন্য আইন সমান হতে হবে। ক্ষমতার অপব্যাবহার থেকে বেরিয়ে আসতে হবে। ব্যক্তিগত শাসন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সোনার বাংলাদেশ বাস্তবায়ন করা যাবে। তিনি বলেন, কমিটমেন্ট থাকতে হবে নিজের দায়িত্বে প্রতি। পৃথিবীর কেউ পুরোপুরি ভালো নন, আবার কেউ পুরোপুরি খারাপও নন। ফুটপাত দখলমুক্ত করা নিয়ে তিনি বলেন, রাস্তায় ফুটপাত দখল কমাতে গিয়ে হকার উচ্ছেদ করলে তো হবে না। কারণ তারা কোথায় যাবেন? তাদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম