ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন

অর্থছাড়ের প্রতিশ্রুতি রাখতে সমস্যা হচ্ছে : চীনা রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৪,  1:54 PM

news image

ডলার সংকটের কারণে বাংলাদেশকে দেওয়া অর্থছাড়ের প্রতিশ্রুতি রাখতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অর্থছাড় বাড়াতে চীন ও বাংলাদেশের নিজস্ব মুদ্রার মধ্যে সমন্বয় করা যায় কি না, এ ব্যাপারে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, চীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর আমরা (পাকিস্তান আমল থেকে) বাংলাদেশের চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করছি। পরিকল্পনামন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তারা আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে। চীনের দেওয়া প্রতিশ্রুতির অর্থছাড়ে ধীরগতি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

ছোটখাটো কোনো সমস্যা থাকলে আলোচনা করে সমাধান করা হবে। একই প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, আমেরিকার ভুল মনিটারি ও ফিসকেল পলিসির কারণে বিশ্বব্যাপী ডলার সংকট হচ্ছে। এ কারণে সারাবিশ্ব সমস্যায় পড়েছে। চীনও একই ধরনের সমস্যা মোকাবিলা করছে। তিনি বলেন, সমস্যা সমাধানে আমরা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছি যাতে অর্থছাড় ও বিনিয়োগের অর্থ নিজস্ব মুদ্রায় লেনদেন করা হয়। আর বিশ্বে ডলার সংকট কেটে গেলে পরে অর্থছাড় বাড়বে। চীনের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। কারণ, চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু বাংলাদেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। আমরা কীভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেসব বিষয়ে কথা হয়েছে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম