ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

অমর একুশে বইমেলার সময় পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  12:38 PM

news image

এবারের অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। চলমান করোনা পরিস্থিতির কারণে এই মেলা দুই সপ্তাহ পিছিয়েছে বলে জানা গেছে। আজ রোববার মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,

‘অফিশিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। অফিশিয়াল চিঠি হাতে পাওয়ার পর এই বিষয়ে সবাইকে আমাদের বক্তব্য জানাব।’ ‘আমাদের মেলা আয়োজনের প্রস্তুতি চলমান রাখতে বলা হয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে নিচ্ছি’, যোগ করেন বাংলা একাডেমির মহাপরিচালক। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরও একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ওই সময় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা জানানো হয়। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ শুরু হয় মেলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম