ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

অভ্যাস পরিবর্তনে গালের গর্তে ফিরবে মসৃণতা

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ আগস্ট, ২০২৪,  10:57 AM

news image

গালের ত্বকের গর্ত নিয়ে অনেকেই চিন্তিত। যা বড় হলে তেল আর ধুলোময়লা জমে পড়তে হয় বিড়ম্বনায়। অনেকের ক্ষেত্রে তখন ব্রণ, র‌্যাশের সমস্যাও বাড়ে।ত্বকের পেশি ক্রমাগত সঙ্কুচিত, প্রসারিত হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে গালের এসব গর্ত আকারে বড় হয়ে যায়। ত্বক শিথিল ও বয়স্ক দেখায়। এর জন্য প্রয়োজন বিশেষ যত্নের।

১. ব্যস্ততার মধ্যেও রাতে বাসায় ফিরে মুখ পরিষ্কার করতে হবে। এ সময় মাইল্ড কোনও এক্সফোলিয়েটর বা স্ক্রাব ব্যবহার করতে পারেন।

২. সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মির হাত থেকে ত্বকের এই রন্ধ্রগুলিকে রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

৩. ত্বকের পেশি ক্রমাগত সঙ্কোচন এবং প্রসারণের ফলে উন্মুক্ত রন্ধ্রগুলিতে তার প্রভাব পড়ে। ত্বকের স্থিতিস্থাপকতা ভাল না হলে রন্ধ্রগুলি বড় হয়ে যায় নিজে থেকেই। এই সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এ ছাড়াও ত্বকে পানি ধরে রাখতে পারে এমন প্রসাধনী ব্যবহার করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম