ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

অভিযোগ ছাড়াই এক সাংবাদিককে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  10:55 AM

news image

পাকিস্তানে মহসিন বেগ নামে সিনিয়র এক সাংবাদিককে নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার পাকিস্তানের পুলিশ তাকে গ্রেফতার করে বলে তার সহকর্মীরা এবং স্থানীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সংবাদ মাধ্যম অনলাইনের সম্পাদক মহসিন বেগ কয়েকদিন আগে টেলিভিশনের একটি টকশোতে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইমরান খান এমন একজন মন্ত্রীকে পুরস্কার দিয়ে পক্ষপাতিত্ব দেখিয়েছেন যার সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। খান তার মন্ত্রিসভার যোগাযোগ মন্ত্রী মুরাদ সাঈদের কাজের ভূয়সী প্রশংসা করেন। তথ্য মন্ত্রণালয়ের মতে, বেগের মন্তব্যের পর সাঈদ কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে বেগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বেগের পরিবার সাংবাদিকদের জানিয়েছে যে পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা বুধবার সকালে রাজধানী ইসলামাবাদে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতারের কোনো কারণ না জানিয়ে তাকে তুলে নিয়ে যায়। বেগের গ্রেফতারের ঘটনায় পাকিস্তানি সাংবাদিকরা সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র : ওয়াশিংটন পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম