ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

অভিনেত্রী হিমি এবার কণ্ঠশিল্পী

#

বিনোদন প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  8:47 PM

news image

জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের প্রতিভার পাশাপাশি হিমির যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে হিমির অবাধ দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন হিমি। এবার হিমির কণ্ঠে গানও শুনতে পাবেন তার ভক্তরা। প্রথমবারের মতো গান গাইলেন জান্নাতুল সুমাইয়া হিমি। এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভি'র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির। ‘পরান পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির। প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি জানালেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায়  গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সঙ্গীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।' ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে ঈদের দিন। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ-এ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম