ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

অভিনেত্রী রিশতা লাবণী সীমানা আর নেই

#

বিনোদন প্রতিবেদক

০৪ জুন, ২০২৪,  4:48 PM

news image

মডেল-অভিনেত্রী রিশতা লাবণী সীমানা আর নেই। মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৩৯ বছরে শেষ হলো অভিনেত্রী সীমানার কর্মময় পথচলা। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা। বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ। গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে গেল ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।   জানা যায়, সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান র‍য়েছে।  


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম