ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

অভিনেত্রী নাবিলার বাগদান!

#

বিনোদন ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৩,  8:54 PM

news image

সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম। নিয়মিত বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সরব আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে ব্যক্তিগত বিষয় খুব বেশি একটা সামনে না আসলেও এবার ফেসবুকে দেখা মিলল হাতে আংটি দেওয়ার ছবি। প্রথমে বিষয়টা নাটকের দৃশ্য মনে করলেও পরে আরটিভি নিউজ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসি দিয়ে বলেন, হাতে আংটির ছবি ঠিক আছে তবে কিসের জন্য তা এখন বলব না। আপনার সঙ্গে কারও বাগদান হলো নাকি শুটিং? এমন প্রশ্নের উত্তরে নাবিলা জানালেন, একটু নিষেধ আছে পারিবারিক ভাবে। সো এর উত্তর জানতে হলে আসলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এই টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সবকিছুই ঠিক আছে। রোববার (৫ নভেম্বর) রাতে পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী নাবিলার হাতে আংটি। ছবির ক্যাপশনে লেখা, অবশেষে এটা হতে যাচ্ছে। এরপরই মূলত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় যে নাবিলা বাগদান করছেন। এখন সময়ই বলে দিবে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম