ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

অভিনেত্রী জেবার তিন বছর কারাদণ্ড

#

৩০ আগস্ট, ২০২৩,  2:20 PM

news image

-প্রতারণার মামলা

প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলামের আদালত মঙ্গলবার (২৯ আগস্ট) এ রায় দেন।বুধবার (৩০ আগস্ট) মামলার বাদী অ্যাডভোকেট মাহবুব হাসান রানা রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দুই বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ধারায় তাকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেবা চৌধুরী পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০২২ সালের ৮ মে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করেন আইনজীবী মাহবুব হাসান রানা। মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছে জেবা চৌধুরী একটি গাড়ি (প্রাইভেটকার) ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু বাদীর টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হন জেবা। এরপর জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম