ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আর নেই

#

বিনোদন প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  3:57 PM

news image

জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা (ঝর্ণা ঘোষ) মারা গেছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা শাফায়েত মনসুর এসব তথ্য জানিয়েছেন। সকালে শাফায়েত মনসুর তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।’ জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝর্ণা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮টায় চিকিৎসক জানান, অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন। তার মায়ের মৃত্যতে মিডিয়ায় অনেক পরিচত মুখই জানিয়েছেন শোক। মনিরা মিঠু, ইপশিতা শবনম শ্রাবন্তী, শার্লিন ফারজানা, ঊর্মিলা শ্রাবন্তী কর, দীপা খন্দকার, নাজিয়া হক অর্ষাসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম