ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

#

বিনোদন ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  4:52 PM

news image

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শোবিতা শিবন্না। রবিবার হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে শোবিতার মরদেহ। কন্নড় সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কাজ করছিলেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পুলিশ বলছে শোবিতা শিবন্না দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। শোবিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও এই  মৃত্যুর পিছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় একটি মামলা করা হয়েছে। সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। গাছিবাউলি থানা পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোবিতা শিবন্নাকে কোন্ডাপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়িটি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।  উল্লেখ্য, শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন। যার মধ্যে রয়েছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালে নিয়মিত অভিনয় করছিলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম