ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

অভিজ্ঞতা নিয়ে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা দূর করা হবে: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  1:11 PM

news image

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের টিকিটে কিভাবে অব্যবস্থাপনা হচ্ছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়, তা অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়। শনিবার (২ জুলাই) কমলাপুর প্রধান রেলস্টেশনে ইসলামী ব্যাংকের দেয়া ট্রলি গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম সুজন বলেন, কেবল ট্রেনের বগি বাড়িয়ে এ সমস্যা সমাধান করা যাবে না। আমাদের যমুনা সেতুর পাশে রেল সেতু হচ্ছে। পদ্মা সেতুতে রেললাইন সংযোগ হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে। তিনি বলেন, বর্তমানে উন্নত দেশে কাউন্টারে গিয়ে টিকিট কাটার সিস্টেম নেই। এখন ট্রেনের সবকিছু অনলাইনে কাটা হয়। মূলত সেদিকেই এগিয়ে যাচ্ছি আমরাও।  চাহিদার তুলনায় সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়ছেন ট্রেনের টিকিট প্রত্যাশীরা। এ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় আমাদের সক্ষমতা; এর ফারাক যতক্ষণ পর্যন্ত না কমানো যাবে, ততদিন পর্যন্ত এ পরিস্থিতি থেকে মুক্তি নেই। তিনি বলেন, গত রোজার ঈদের আগে ট্রেনের টিকিটের দেখভালের সার্বিক দায়িত্ব নিয়েছে সহজ। এ নিয়ে কাজ করছে তারা। ডিজিটাল অপব্যবহার রোধে তাদের সঙ্গে কাজ করব আমরা। এ বছর যেসব ত্রুটি ধরা পরবে, আগামী বছর যেন সেগুলো না হয়, সেই ব্যবস্থা করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম