ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অবৈধভাবে ইসরায়েলে ঢুকতে গিয়ে গুলিতে নিহত ভারতীয় শ্রমিক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ, ২০২৫,  4:47 PM

news image

জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক ভারতীয় শ্রমিক। এ সময় নিরাপত্তারক্ষীর গুলিতে সীমান্তেই মৃত্যু হল তার। জানা গেছে, ওই শ্রমিক ভারতের কেরালার বাসিন্দা। এক সঙ্গীর সঙ্গে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। নিরাপত্তারক্ষীর গুলিতে তার সঙ্গীও আহত হয়েছেন। চলতি মাসে আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকের পরিবারকে তার মৃত্যুর খবর জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।  জানা গেছে, ট্যুরিস্ট ভিসায় আরও তিনজনের সঙ্গে জর্ডানে গিয়েছিলেন কেরালার ওই ব্যক্তি। তাদের মধ্যে দু’জন অবৈধভাবে জর্ডান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন তিনি। নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭)। তিনি তিরুঅনন্তপুরমের থুম্বার বাসিন্দা। থমাসের সঙ্গী ৪৩ বছর বয়সি এডিসনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এডিসনও থুম্বার বাসিন্দা। দু’দিন আগে কেরালায় নিজের বাড়িতে ফিরেছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্য থমাস এবং এডিসন দু’জনেই পেশায় রিকশাচালক ছিলেন। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ কাজের খোঁজে জর্ডানে গিয়েছিলেন তারা। সঙ্গে আরও তিনজন ছিলেন। বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিলেন। সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতীয় দূতাবাস থেকে তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “থমাস এবং আরও এক ব্যক্তি অবৈধভাবে জর্ডানের কারকাক জেলায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিলেন। নিরাপত্তাবাহিনী তাদের থামানোর চেষ্টা করলেও তারা সতর্কীকরণে কান দেননি বলে অভিযোগ। তখনই রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালান। থমাসের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।” থমাসের মৃতদেহ এবং ব্যক্তিগত জিনিসপত্র ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ট্রিবিউন ইন্ডিয়া, ইটিভি ভারত

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম