ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩

অবহেলিত দমকল কর্মীরাই এখন দুঃসময়ের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  2:08 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একসময় ‘দমকল’ কর্মী বলে যাদের অবহেলা করা হতো, সময়ের পরিক্রমায় আজ তারা ‘দুঃসময়ের বন্ধু’। সক্ষমতা বাড়ানোয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে জানমাল রক্ষার দায়িত্ব পালন করছেন। তাদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ একাডেমি প্রতিষ্ঠিত হলে এখানে একসঙ্গে ফায়ার সার্ভিসের এক হাজার সদস্যকে উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০৪টি ফায়ার স্টেশন পায়। বর্তমানে দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৪৯১টি। আমরা দেশে ২৮৭টি ফায়ার স্টেশন স্থাপন করেছি। আশা করি আগামী অর্থবছরের মধ্যে আরও ৫২টি ফায়ার স্টেশন স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে মাত্র ৬ হাজার ১৭৫ জন ফায়ার কর্মী পাই। বর্তমানে দেশে ফায়ার কর্মী রয়েছে ১৪ হাজার ৪৪৩ জন। প্রকল্পের কাজ শেষ হলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১৬ হাজার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম