ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

অবসরে পাঠান হলো ৩ অতিরিক্ত আইজিপিকে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৪,  9:05 PM

news image

র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনে সই করেছেন। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়া হলো। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত ৫ জুন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে র‍্যাব মহাপরিচালক থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রুজু হয়েছে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দেন মো. শাহাবুদ্দিন খান। আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক কর্মকর্তাকে বদলি করা হলেও তিনি ছিলেন বহাল তবিয়তে। ড. খ. মহিদ উদ্দিন খুলনা রেঞ্জের ডিআইজি থাকাকালীন ২০২৩ সালে তাকে ডিএমপিতে বদলি করা হয়। এরপর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ডিএমপি থেকে বদলি করে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম