ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

#

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২৫,  11:31 AM

news image

অনেকেই ধারণা করছিলেন, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কিন্তু অবসরের সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে কোহলি বললেন, ‘কোনো ঘোষণা দিচ্ছি না, এখনও খেলতে ভালোবাসি’। গতকাল শনিবার (১৫ মার্চ) তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বলেন, ‘খেলাটির প্রতি আনন্দ, ভালোবাসা যতদিন অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘ঘাবড়াবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি।’ কোহলি বলেন, ‘আমি অর্জনের জন্য খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষণ সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।’ আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির দলের আইপিএল অভিযান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম