ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অবশেষে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:09 PM

news image

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে দেখা দেয়া শঙ্কার কালো মেঘ কেটেছে। চুক্তি অনুযায়ী বুধবার রাতে ইসরায়েলের ওফার কারগার থেকে মুক্তি দেয়া হয় বন্দি ফিলিস্তিনিদের। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাতে কড়া সেনা পাহাড়ায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেয়া হয়। একইদিন রেড ক্রসের কাছে চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মরদেহ গ্রহণের কথা নিশ্চিত করেছে ইসরায়েল। মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে আইডিএফ জানিয়েছে। এর আগে, হামাস ইসরায়েলি জিম্মিদের ওপর ‘নিষ্ঠুর আচরণ’ করেছে এমন অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় হামাস বলে, এটি চুক্তির গুরুতর লঙ্ঘন। পরে মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে গাজা যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ অচলাবস্থা কেটেছে বলে জানায় ইসরাইল ও হামাস কর্মকর্তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম