ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

অবশেষে রাজধানীতে বৃষ্টির দেখা মিললো

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৩,  7:10 PM

news image

রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে যখন বিপর্যস্ত জনজীবন। ঠিক তখনই নেমে এলো রাজধানীতে বৃষ্টি। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ বৃষ্টির দেখা মেলে রাজধানীবাসীর কাছে। এ বৃষ্টির খবর আগে ভাগেই আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২১ এপ্রিল) ও শনিবার সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুলেটিনে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, ভোলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৮, রাজশাহীতে ৪২ দশমিক ৫, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৪, সিলেটে ৩৭ দশমিক ৪, চট্টগ্রামে ৩৭ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম