ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

অবশেষে রাজধানীতে প্রশান্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৪,  4:18 PM

news image

গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের পর রাজধানীর বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি নেমেছে। সঙ্গে বইছে দমকা বাতাসও। এতে কিছুটা শীতল অনুভব হচ্ছে। তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে সূর্যের দখলে ছিল আকাশ। তবে বিকেল ৩ টা থেকে আকাশের গুমোট ভাব দেখা যায়। কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন জায়গায়।আধা ঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি ও পথচারীরা। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। বৈশাখের শুরুতেই তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। ৫৪ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। তবে এ সময়ের বৃষ্টি বেশি সময় স্থায়ী থাকবে না বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ তাপপ্রবাহ আরও বাড়তে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। মৃদু থেকে মাঝারি ধরনের এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বড় কোনো ঝড় হওয়া কিংবা বৃষ্টি না হওয়া পর্যন্ত দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম