ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

অবশেষে ভেঙেই গেল ধানুশ-ঐশ্বরিয়ার সংসার

#

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৪,  8:32 PM

news image

ভালোবেসে ঘর বেঁধেছিলেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও কিংবদন্তি তারকা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া। সংসার জীবন ভালোই চলছিল তাদের। তবে সে সুখ বেশিদিন টিকল না। হঠাৎ বিচ্ছেদের সুর বেজে উঠল ধানুশ-ঐশ্বরিয়ার জীবনে। বার বার সংসার টিকিয়ে রাখতে চাইলেও ব্যর্থ হয়েছেন দুজনেই। অবশেষে আনুষ্ঠানিকভাবেই দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা। ২০২২ সালের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা হওয়ার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। পরে পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন তারা। এরপর বিগত দুই বছরে তিনটি শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে ধানুশ-ঐশ্বরিয়াকে সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন আদালত। কিন্তু পুনরায় সংসারে ফেরার সিদ্ধান্ত নিতে তিনবারই ব্যর্থ হন এই দম্পতি। অবশেষে গত ২৭ নভেম্বর ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাই পারিবারিক আদালত। গতকাল আদালতে উপস্থিত ছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। পারিবারিক আদালতের বিচারক শোভা দেবী শেষবারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চাইলে আলাদা হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন দুজনেই। এরপর বিচ্ছেদের রায় দেন আদালত। প্রসঙ্গত, ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধানুশ-ঐশ্বরিয়া। যাত্রা ও লিঙ্গা নামের দুই ছেলে রয়েছে এই দম্পতির। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম