ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

অবশেষে পপিকে বিয়ে করলেন করণ

#

বিনোদন ডেস্ক

০১ জুন, ২০২২,  7:57 PM

news image

কার পার্কিংয়ে প্রথম দেখা। তারপর কমন বন্ধুদের দ্বারা যোগাযোগ। এরপর চুটিয়ে প্রেম। এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হলেন ভারতের ছোট পর্দার তারকা অভিনেতা করণ গ্রোভার ও দীর্ঘদিনের প্রেমিকা পপি জব্বল। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, করণ-পপির সম্পর্ক প্রায় এক দশকের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুগল তাঁদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, ৩১ মে বিয়ের পিঁড়িতে বসেছেন করণ-পপি। ছবিতে দেখা যাচ্ছে,

করণ পরেছেন আইভরি শেরওয়ানি ও গোলাপি টোপর। আর পপি পরেছেন সাদা লেহেঙ্গা, সঙ্গে স্লিভলেস চোলি, মাথায় দোপাট্টা সংযুক্ত। অভিনেতা সুধাংশু পান্ডে, সানি সিং, সাহিল আনন্দসহ অনেক তারকা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। কার পার্কিং করার সময় পপির সঙ্গে প্রথম দেখা হয়েছিলেন করণ গ্রোভারের। এরপর বন্ধুদের মাধ্যমে পরিচয়। পরে প্রেম। এর আগে অভিনেত্রী কবিতা কৌশিকের সঙ্গে সম্পর্ক ছিল করণের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম