ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

অবশেষে ক্যাটরিনা-ভিকির বিয়ের শুভেচ্ছা জানালেন সালমান

#

বিনোদন ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  8:08 PM

news image

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের কথা কে না জানেন। সাবেক প্রেমিকা ক্যাট বিয়ে সেরেছেন গেল বছরের ডিসেম্বরে। কিন্তু এত দিন তাঁকে শুভেচ্ছা জানাননি সালমান। অবশেষে সাবেক প্রেমিকাকে অভিনন্দন জানালেন বলিউডের ভাইজান। বললেন—শাদি মুবারক হো, ক্যাটরিনা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, রোববার রাতে আয়োজন হয় রিয়েলিটি শো বিগ বসের ১৫তম মৌসুমের গ্র্যান্ড ফিনালে। সেখানে সঞ্চালক সালমান স্বাগত জানান সাবেক বিজয়ী গওহর খান, রুবিনা দিলেইক, উর্বশী ধোলাকিয়া, গৌতম গুলাটি ও শ্বেতা তিওয়ারিকে।

বেশ জলি মুডে ছিলেন সালমান খান। এর পর রাখি সায়ন্ত ও রুবিনা দিলেইকের সঙ্গে ‘চিকনি চামেলি’ গানের তালে নাচেন।   সেই নাচের পর ক্যাটরিনা কাইফকে অভিনন্দন জানান সালমান খান। বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ ও ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা ভিকি কুশলের বিয়ের খবর বেশ কিছুদিন ছিল বি-টাউনে চর্চার শীর্ষে। অবশেষে সেই গুঞ্জন সত্য করে ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এবার কাজের প্রসঙ্গে আসা যাক, ক্যাটরিনা কাইফকে সবশেষ ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। আগামীতে তাঁকে সালমান খানের ‘টাইগার থ্রি’ ও বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম