ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৬,  11:26 AM

news image

দেশজুড়ে আলোচিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


এসপি আনিসুজ্জামান বলেন, অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সর্বোচ্চ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে। 


গত ১৮ সেপ্টেম্বর বিকালে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় গ্রেফতার চার আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম