ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

অন্য মেয়রদের বিদ্যুৎ বিল দেয়া হবেনা-বিসিসি মেয়র সাদিক

#

২২ সেপ্টেম্বর, ২০২২,  10:18 PM

news image

ক্যাপসনঃ বরিশালের সড়কবাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্যান্যরা।


মাছউদ শিকদার: বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে বরিশাল নগরীর সড়ক বাতি বন্ধ করে দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বরিশাল সিটি কর্পোরেশন প্রায় ৫৯ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় এমন পরিণতি হয়েছে নগরবাসীর। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার রাতে (২১ সেপ্টেম্বর) নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আষব্দুল্লাহ। বিপুল অংকের বিদ্যুৎ বিল বকেয়ার জন্য তিনি অন্য মেয়রদের দায়ী করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ আহম্মেদ, প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু ও রফিকুল ইসলাম খোকন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মেয়াদে বিদ্যুৎ বিভাগের পাওনা রয়েছে ১৫ কোটি ৮ লাখ ৪৮ হাজার ১৯৫ টাকা। তবে এর মধ্যে বিগত পাওনা সহ বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর মেয়াদের মধ্যে পরিশোধ করেছেন ১ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ২০৭ টাকা। তবে সাবেক মেয়র শওকত হোসেন হিরণের মেয়াদে ২০ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ১৫ টাকা এবং আহসান হাবিব কামালের মেয়াদে ৪২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৪৪ টাকা পাওনা ছিল। এর মধ্যে আহসান হাবিব কামাল বিদ্যুৎ বিল পরিশোধ করেছিলেন ১ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ১২২ টাকা। বর্তমানে সিটি করপোরেশনের হিসেব মতে, বিদ্যুৎ বিভাগের পাওনা ৫৫ কোটি ৪৯ লাখ ৬ হাজার ৯৪২ টাকা। শওকত হোসেন হিরণের মেয়াদে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। লিটু বলেন, নিয়ম রয়েছে যেসব পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল আছে এবং তা পরিশোধ না করলে সেসব পৌরসভার সড়ক বাতি ব্যতিত অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে। এখানে নিয়ম ভঙ্গ করে সড়কবাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বলে আমাকে জানিয়েছেন এবং আমাকে বকেয়া বিদ্যুৎ বিলের ২৫ কোটি টাকা দিতে বলেছেন। এখন আমি টাকা কোথায় পাবো? আমাদের লোকাল ফান্ড থেকে ৬৭ কোটি টাকায় সড়কসহ নানা উন্নয়নমূলক কাজ চলছে। আমি আমাদের অভিভাবককে (আবুল হাসানাত আব্দুল্লাহ) বলেছি। তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে। তিনি আরো বলেন, অন্য মেয়ররা বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছে। সেই বিল আমি কেন দেবো? সেই বিলের দায় দায়িত্ব তো আমি নেব না। আমার মেয়াদে যে বিল হয়েছে, সেটা তো আমি দিচ্ছি। তবুও ১৫টি সড়কের বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলা হলেও নগরীর কোনো সড়কের বাতিই এখন জ্বলছে না। ১৬ হাজার সড়ক বাতির বৈদ্যুতিক সংযোগ এবং ১৫টি পানির পাম্পের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ২৫ কোটি টাকা বরিশাল সিটি করপোরেশনের দেয়ার ক্ষমতা নেই জানিয়ে মেয়র বলেন, ‘আমি এখন বিদ্যুৎ বিভাগে টাকা দিতে গেলে সামনের মাসে স্টাফদের বেতন দিতে পারবো না।’ মেয়র অভিযোগ করে বলেন, কিছুদিন আগেও পরিশোধ করা হয়েছে বড় অঙ্কের টাকা। তবুও নোটিশ ছাড়া নগরীর সব সড়কবাতি ও পানির পাম্পের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম