ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

অন্য কেউ সরকারে এলে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৬,  8:00 PM

news image

অন্যকোনো দল সরকারের এলে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। চিফ হুইপ বলেন, ‘সমগ্র পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ানো হয়নি। অন্যকোনো দল সরকারে এলে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।’ প্রয়োজনের চেয়ে দ্বিগুণ জ্বালানি সরবরাহ করেও সামলানো যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘দুই লাখ মেট্রিকটন তেল মজুত রয়েছে। আরও দুই লাখ তেল আসছে। পত্রিকা খুললে ১০টার মধ্যে ৯টিই নেতিবাচক খবর দেখা যায়। ইতিবাচক খবর নেই।’ ধূমপান নিয়ন্ত্রণের বিষয়ে নুরুল ইসলাম বলেন, ‘একজন ধূমপান করলে ১০ জন আক্রান্ত হন। মানব সম্পদ ছাড়া আমাদের কোনো সম্পদই নাই। তাই মানুষগুলোকে বাঁচাতে হলে সিগারেটের ব্যবহার কমাতে হবে।ই-সিগারেটেরর বিষয়েও নেতিবাচক প্রচারণার মাধ্যমে পরক্ষোভাবে বিস্তৃতি বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সভা সেমিনারের চেয়ে দায়িত্বশীলদের কাছে বার্তা পৌঁছে সমাধান করতে হবে।’বিএনপি সরকার অনেক আগেই তামাকদ্রব্য নিয়ন্ত্রণে প্রচার ও বিপণন বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বলেও দাবি করেন চিফ হুইপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম