ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

অনেক দেশ গোপনে অস্ত্র দিচ্ছে: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  4:49 PM

news image

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, গোপনে কয়েকটি দেশ তাদের কাছে অস্ত্রের চালান পাঠাচ্ছে। বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েকটি দেশ ইউক্রেনকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে যদিও তারা প্রকাশ্যে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করছে। খবর ইউক্রিনফর্ম ডটনেটের। কুলেবা জানান, কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র দিচ্ছে এসব দেশ। ফ্রান্সের একটি পত্রিকাকে এক সাক্ষাৎকারে কুলেবা এসব কথা বলেন। তিনি বলেন, এ তৃতীয় পক্ষের বেশিরভাগ দেশ প্রকাশ্যে বলছে যে, তারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে না; কিন্তু সবই ঘটছে পর্দার আড়ালে। তবে কারা গোপনে এবং তৃতীয় পক্ষ হয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে, তাদের নাম বলেননি কুলেবা। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বেশিরভাগ দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে নিজেরাই এখন অস্ত্র স্বল্পতার মুখে পড়েছে বলে খবর বের হয়েছে। এর মধ্যেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানালেন। নিউইয়র্ক টাইমস সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে— ফ্রান্স, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসের মতো কয়েকটি দেশ ছাড়া ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ অস্ত্র-স্বল্পতায় ভুগছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমা ৩০ দেশের মধ্যে ২০ দেশ এই অস্ত্র সংকটের মুখে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম