ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সেমিফাইনালে উঠার লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  2:19 PM

news image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেনোনিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। শুধু জয় পেলেই হবে না, মেলাতে হবে বেশ কিছু কঠিন সমীকরণ। এই ম্যাচে পরে ব্যাটিং করবে বাংলাদেশ। আর তাই ৩৮-৪০ ওভারে মধ্যে জয় পেতে হবে যুবা টাইগারদের। ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রাব্বি বলেছিলেন, ‘অবশ্যই, আমাদের রান রেটের একটা ব্যাপার আছে। আসলে সেটা আমাদের মাথায় নিয়েই খেলতে হবে। সর্বপ্রথম আমাদের এই ম্যাচটা আগে জিততে হবে। আমরা যদি ম্যাচটা জিততে না পারি, তাহলে রান রেট নিয়ে চিন্তা করে আমাদের লাভ নেই।’

বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলি, জিশান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহনাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

পাকিস্তান একাদশ: শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ (অধিনায়ক), আহমদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ, আলী রাজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম