ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  10:48 AM

news image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। সুপার সিক্সে প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগাররা। পরের দুই ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। টুর্নামেন্টটির নিয়মনুযায়ী, সুপার সিক্সে খেলার সুযোগ পাওয়া দলগুলোর বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেলে পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও আয়ারল্যান্ড সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। ভারতের বিপক্ষে হারলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের কারণে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ। সুপার সিক্সে গ্রুপ-১ এ বাংলাদেশের সাথে থাকছে ভারত, আয়ারল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ভারত-পাকিস্তান চার, নিউজিল্যান্ড-বাংলাদেশ দুই পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে খেলবে। বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড-নেপালের কোন পয়েন্ট না থাকায় গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দৌড়ে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম