ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: শিরোপা জিততে বাংলাদেশের চাই ১১৮ রান

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  11:02 AM

news image

কয়েকদিন আগেই ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল যুবারা। এবার পালা নারীদের। বছরের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে মরিয়া সুমাইয়া আক্তারের দল। ফাইনাল জিততে বাংলাদেশের চাই ১১৮ রান। আজ রবিবার (২২ ডিসেম্বর) কুয়ালামপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি ভারতের। দুই ওপেনার কামিলনী ও তৃষা মিলে গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। ৯ বল খেললেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি ভারতের। দলীয় ২৫ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরেক ব্যাটার সানিকা চালকে। সাজঘরে ফিরলেও রানের খাতা খেলা হয়নি তার। এই ব্যাটারকেও ফেরান ফারজানা। শুরুর চাপ সামলে নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ১০ ওভারে তোলে ৫৪ রান। অবশেষে নিকি-তৃষা জুটি ভাঙেন হাবিবা। দলীয় ৬৬ রানের মাথায় নিকিকে ফেরান হাবিবা। আউটের আগে এই ব্যাটার করেন ২১ বলে ১২ রান। পরবর্তীতে আনসারিকে নিয়ে দলকে এগিয়ে নেন তৃষা। অবশ্য এই জুটি বড় হতে দেননি নিশিতা আক্তার নিশি। ফেরান আনসারিকে। ১২ বলে ৫ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর ফেরেন ফিফটি হাঁকানো ব্যাটার তৃষা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। তাকেও ফেরান ফারজানা। এরপর শেষের ব্যাটাররা চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম