ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

অনুশীলনে চোট পেলেন মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৩,  9:44 PM

news image

গুয়াহাটিতে আগামীকাল বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ রোববার অনুশীলন করতে নেমেছিল দল। সেই অনুশীলনেই চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মূলত আজ আলাদা করে চারজন ব্যাটিং অনুশীলন করেছেন। তাদের একজন মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল তার হাতে লাগে। যেখানে কোনো গার্ড ছিল না। তাতে সেখানে ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। পরবর্তীতে ফিজিও সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরখ করেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহর এই চোট গুরুত্বর নয়। সব ঠিক থাকলে আগামীকালের প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে তাকে। এদিকে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৭ উইকেটের বড় জয়ে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম