ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

অনুমতি ছাড়াই বিক্ষোভের ‘প্রস্তুতি’ নিচ্ছে জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  10:30 AM

news image

পুলিশ জামায়াতে ইসলামীকে  বিক্ষোভের অনুমতি দেয়নি, তবুও সোমবার মিছিলের ‘প্রস্তুতি’ নিয়েছে দলটি। রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জামায়াতকে অনুমতি না দেওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, জামায়াতকে বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হবে না। জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় ৫ জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। হারুন অর রশীদ বলেন, আমাদের ডিএমপি কমিশনার জানমাল, অফিস-আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে, জোর করে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটায়, জান-মালের ক্ষতি করে সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, বলেন ডিবির এই অতিরিক্ত কমিশনার।

তিনি আরও বলেন, তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে, উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ২৯ মে ডিএমপি সদর দপ্তরে বিক্ষোভ মিছিলের অনুমতি চাইতে যায় জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন সন্ধ্যায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামী পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ই-মেইলেও বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন করে। এ নিয়ে রবিবার (৪ জুন) ঢাকা মহানগর জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকালের (৫ জুন) বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের মহানগর শাখা দক্ষিণের উদ্যোগে আজ (৪ জুন) দলটির সমর্থক পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্বশীল নেতাদের নিয়ে সভা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত। দলটির ঘোষণা অনুযায়ী, সোমবার (৫ জুন) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম