ঢাকা ১৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

অনুপ্রবেশকারী ভেবে গ্রামবাসীদেরই গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২১,  12:32 PM

news image

গ্রামবাসী নিহতের ঘটনায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়ি গ্রামবাসী নিহতের ঘটনায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়ি। ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতের নাগাল্যন্ডে অনুপ্রবেশকারী মনে করে ভুল করে নিজের দেশের ১১ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এক ভারতীয় জওয়ানও নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।   খবরে বলা হয়, বেসামরিক লোক নিহতের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। ওই গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও টুইটারে এই ঘটনার উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Anguished over an unfortunate incident in Nagaland’s Oting, Mon. I express my deepest condolences to the families of those who have lost their lives. A high-level SIT constituted by the State govt will thoroughly probe this incident to ensure justice to the bereaved families.

— Amit Shah (@AmitShah) December 5, 2021

পুলিশ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, অনুপ্রবেশকারী রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‘ভুল করে’ অনুপ্রবেশকারী ভেবে হঠাতে শুরু করে। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীরা মারা যেতে উত্তেজনা বাড়ে।  পুলিশের দাবি, ‘আত্মরক্ষার’ জন্য গুলি চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম