ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

অনিয়ম হলে ভোটগ্রহণ কর্মকর্তাদের চাকরি হারাতে হবে : ইসি আহসান হাবিব

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  2:51 PM

news image

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান (অব.) ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, “পথভ্রষ্ট অতি উৎসাহী এবং সন্ত্রাসীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। ভোটগ্রহণ কর্মকর্তাদের কোন প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করে চলে যান, লাগলে পরে ভোট নেওয়া হবে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মণিরামপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান এসব কথা বলেন। আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আরও বলেন, “সঠিক লোককে তার পছন্দের মতো ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সব অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

মো. আহসান হাবিব খান আরও বলেন, “আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।” দুই দিনের এ কর্মশালায় মণিরামপুর উপজেলার দুই হাজার ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম