ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

অনির্দিষ্টকালের জন্য সব রেস্তোরাঁ বন্ধের হুমকি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৪,  12:39 PM

news image

বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর রেস্তোরাঁগুলোতে সরকারি বিভিন্ন সংস্থার অভিযানকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সমস্যা সমাধানে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ইমরান হাসান রেস্তোরাঁ খাতের বিনিয়োগ ও কর্মসংস্থানকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশপাশি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগামী ২০ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান। এরপরও সমস্যার সমাধান না হলে প্রতীকী হিসেবে একদিনের জন্য সারাদেশে সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম