ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

অধ্যক্ষের রুমে ৬ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ইডেন ছাত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  5:45 PM

news image

ছাত্রী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইডেন মহিলা কলেজ অধ্যক্ষের কক্ষে ৬ ঘণ্টা আটকে রেখে হয়রানি, মানসিক নির্যাতন ও জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ করেছেন নুসরাত জাহান কেয়া নামে এক ছাত্রী। তিনি কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। কেয়া অভিযোগ করে বলেন, সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সার্টিফিকেট নিতে ক্যাম্পাসে গেলে শিক্ষকরা তাকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়।

সেখানে তাকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা ধরে আটকে রেখে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়। তিনি বলেন, অধ্যক্ষের রুমে প্রায় ৩৫ জন শিক্ষক আমাকে হেনস্তা করেছেন। একপর্যায়ে হুমকি দিয়ে জোর করে লিখিত নেন। পরে আমি অসুস্থ হয়ে পড়ি। এরপর তাকে স্থানীয় অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে বলেও জানান এই ছাত্রী। গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ ড. সুপ্রিয়া ভট্টাচার্যকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের দুইপক্ষের কোন্দল-সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন কেয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম