ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অধিনায়কত্ব ছাড়লেন নবী

#

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  11:47 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপটা একেবারেই ভালো গেলো না আফগানিস্তানের। বিশ্বকাপের নিজেদের খেলা তিন ম্যাচের সবকটিতে হেরেছে আফগানরা, বাকি দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। শুক্রবার (৫ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আফগান ক্রিকেটে আরেক বোমা ফাটালেন অধিনায়ক মোহাম্মদ নবী। বিশ্বকাপ ব্যর্থতার পর আফগান অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন নবী। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব থেকে নিজের সরে দাঁড়ানোর কথা জানান নবী। তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়ছেন না এখনই। বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেই অস্ট্রেলিয়া এসেছিলো আফগানিস্তান। বিশ্ব মঞ্চেও তাদের কাছ থেকে ভালো খেলাই দেখতে চেয়েছিলেন ভক্ত-সমর্থকরা। তবে টুর্নামেন্টে ৫ ম্যাচের মধ্যে ২ টি পরিত্যক্ত আর বাকি তিনটিতেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে আফগানদের। এমন হতাশার পারফরম্যান্সের পরই অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নবী। নবী শুধু অধিনায়কত্বই ছাড়েননি, সঙ্গে আফগান টিম ম্যানেজমেন্টকেও দায়ী করেছেন বিশ্বকাপে নিজেদের নিদারুণ ব্যর্থতার জন্য। নিজের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে নবী বলেন, ‘বেশ হতাশাজনক ফলাফল নিয়ে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। দলের এমন করুণ পারফম্যান্সে আপনাদের মতো আমরাও হতাশ। গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি সেই পর্যায়ের ছিল না, যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। এছাড়া, বিগত বেশকিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে। এসব কারণেই আমি যথাযথ সম্মানপ্রদর্শনপূর্বক অবিলম্বে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’ অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেট খেলা চালিয়ে যাবেন জানিয়ে নবী আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্ট এবং দলের যদি আমাকে প্রয়োজন মনে হয় তবে আমি দেশের হয়ে সামনেও খেলা চালিয়ে যাব। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা বৃষ্টিতে পরত্যক্ত ম্যাচগুলো দেখতে মাঠে এসেছিলেন এবং বিশ্বব্যাপী আমাদের সমর্থন দিয়ে গেছেন।  আপনাদের ভালবাসা সত্যিই আমাদের জন্য অনেক কিছু। আফগানিস্তান দীর্ঘজীবী হোক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম